আইসিটি বিভাগের নতুন সচিব কাজী আনোয়ার হোসেনের যোগদান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১৪:৫৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে কাজী আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ রোববার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ মার্চের প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি আজ এ দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চলমান কার্যক্রমে গতি আনতে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
- বিষয় :
- আইসিটি খাত
