ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিমানবন্দরের নাম পরিবর্তন আপাতত নয়, সংসদে বিমান পরিবহনমন্ত্রী

বিমানবন্দরের নাম পরিবর্তন আপাতত নয়, সংসদে বিমান পরিবহনমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০২:২৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেছেন, ঢাকায় অবস্থিত দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। ভবিষ্যতে আলাপ-আলোচনা করে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার সংসদের বৈঠকে বিএনপিদলীয় সদস্য চট্টগ্রাম-১৩ আসনের সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এর আগে বেলা সাড়ে ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
সরওয়ার জামাল নিজাম তাঁর প্রশ্নে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নামে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের পরিকল্পনা সরকারের আছে কিনা জানতে চান।

১৯৮০ সালে চালু হওয়া দেশের প্রধান এই বিমানবন্দরটি ১৯৮৩ সালে ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে নামকরণ করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালে এর নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়। বর্তমানে এই নাম বহাল রয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও নাম পরিবর্তনে দাবি উঠেছে।

আরও পড়ুন

×