ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংসদে শিল্পমন্ত্রী

৩১টি সরকারি শিল্প প্রতিষ্ঠান লোকসানে

৩১টি সরকারি শিল্প প্রতিষ্ঠান লোকসানে
×

সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:৪৪ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:৫৬

দেশে ৩১টি সরকারি শিল্প প্রতিষ্ঠান লোকসানে রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীরের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এর আগে বিকাল সাড়ে তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

শিল্পমন্ত্রী বলেন, সরকারি মালিকাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) ৫টি, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১২টি প্রতিষ্ঠান লোকসানি হিসেবে পরিচালিত হচ্ছে। মন্ত্রীর তথ্য অনুযায়ী, মোট ৩১টি সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান লোকসানে রয়েছে।

দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়ার প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে ৬টির মাড়াই স্থগিত রয়েছে।
 

আরও পড়ুন

×