ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গল্প-কথা-আড্ডায় ‘ঢাকা হেরাল্ড’ ম্যাগাজিনের যাত্রা শুরু

গল্প-কথা-আড্ডায় ‘ঢাকা হেরাল্ড’ ম্যাগাজিনের যাত্রা শুরু
×

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৫:৫৪

দ্বিভাষিক মাসিক ম্যাগাজিন ‘ঢাকা হেরাল্ড’-এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি ব্যাংকিং আর্থিক অপরাধ বিশেষজ্ঞ, কলামিস্ট ও কবি সহিদুল আলম স্বপন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, গবেষক ও চিন্তক ড. কাজল রশীদ শাহীন, বাংলা একাডেমির উপপরিচালক গবেষক ড. মোজাম্মেল হক, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট শুভ কিবরিয়া, সাংবাদিক হোসেন শহীদ মজনু, বিজ্ঞান লেখক ও সাংবাদিক জাহাঙ্গীর সুর এবং ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।

এ ছাড়া গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল ইসলাম, ইমরান ইমন, মাহফুজ উল হাসিব চৌধুরী, আদনান হাদী, হাসান আল বান্না, আবু জাফর, আনিস খান প্রমুখ।

অতিথিরা আশা প্রকাশ করেন, এই মাসিক ম্যাগাজিনটি বাংলাদেশ তথা বহির্বিশ্বে সৃজনশীল লেখালেখি ও উন্নত চিন্তার বিস্তারে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা হেরাল্ডের প্রথম সংখ্যাতেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশি সৃজনশীল একদল মানুষ যুক্ত হয়েছেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ম্যাগাজিনটিকে বর্ণাঢ্য করেছে।

অনুষ্ঠানে অতিথিরা অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যেন তারা তরুণ প্রজন্মকে বই পড়া এবং প্রবন্ধ, গল্প, কবিতা ও ফিচার লেখায় উৎসাহিত করেন।

‘ঢাকা হেরাল্ড’-এর উদ্বোধনী সংখ্যাটিতে ভূ-রাজনৈতিক সংকট, অভ্যন্তরীণ বিষয়াবলি, স্থাপত্য নিদর্শন, ভ্রমণ কাহিনী ও সাহিত্যবিষয়ক বাংলা ও ইংরেজি উভয় ভাষার লেখা স্থান পেয়েছে।

আরও পড়ুন

×