ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নতুন বছরে পর্যটনের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান মন্ত্রীর

নতুন বছরে পর্যটনের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান মন্ত্রীর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ২১:৩২

নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে পর্যটনের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত নববর্ষ বরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, ‌‌‘বর্ষবরণ শুধু নতুন বছরের সূচনা নয়, বরং এটি আমাদের জাতীয় পরিচয়কে উপলব্ধি করার দিন।’

তিনি দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সবার সহযোগিতায় দেশকে আরও সুন্দরভাবে বিশ্বে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, পর্যটন উন্নয়নের মাধ্যমেই কেবল তা সম্ভব।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×