ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত 

বার কাউন্সিলের নির্বাচন স্থগিত 
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ০০:৩১

সারাদেশে চলমান তীব্র জ্বালানি সংকটের কারণে আসন্ন বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সব সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বার কাউন্সিলের সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, সাধারণ আসনের সাতটি এবং আঞ্চলিক আসনে সাতটি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনী কার্যক্রমসমূহ উল্লেখযোগভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা বার সমিতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির আবেদন ও অনুরোধ যথাযথ বিবেচনায় নিয়ে আগামী ১৯ মে অনুষ্ঠাতব্য এই নির্বাচন স্থগিত করা হলো। 

এর আগে গত ২ এপ্রিল বার কাউন্সিলের এক সভায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। সে হিসেবে আগামী ১৯ মে বার কাউন্সিলের সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে এই নির্বাচন হওয়ার কথা ছিল।

আইনজীবী মাসদার হোসেনের আইন পেশার সনদ স্থগিত  

সভায় মক্কেলের কাছ থেকে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা ও পেশাগত নৈতিকতার বিবেচনায় আইনজীবী মাসদার হোসেনের বার কাউন্সিলের আইন পেশার সনদ সাময়িক স্থগিত করা হয়েছে। এবং তার পেশাগত সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তা জানতে চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দাখিল করতে বলা হয়েছে। 

গত ১২ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘মক্কেলের টাকা মেরে দিলেন সেই মাসদার হোসেন’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। যা বার কাউন্সিলের দৃষ্টিগোচর হয়েছে। সভায় বলা হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট উপাদান ও প্রমাণ রয়েছে।

আরও পড়ুন

×