ঢাকাস্থ ফরিদপুর আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি জিন্নত, সম্পাদক সালাহউদ্দিন
সভাপতি অ্যাডভোকেট মো. জিন্নত আলী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ১৪:৩৮
ঢাকাস্থ ফরিদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির ২০২৬-২০২৮ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট মো. জিন্নত আলীকে সভাপতি ও অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ১৩ এপ্রিল ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে সমিতির আংশিক কমিটি গঠিত হয় বলে বুধবার (১৫ এপ্রিল) নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২৭ সদস্য বিশিষ্ট কমিটিতে উল্লেখযোগ্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. হাসিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ জামাল হোসাইন মুন্না, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, দপ্তর, সম্পাদক ওবায়দুল হক ও মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমা আক্তার।
আটজন সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক তিনজন ও পাঁচজন সদস্য নির্বাচিত হয়েছেন।
- বিষয় :
- ফরিদপুর
- কার্যনির্বাহী কমিটি
