অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি উদ্যোগে নববর্ষ উদযাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ১৯:৩৮
বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ‘মুক্তি হল’-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করেন বিদ্যুৎ খাতের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের সহধর্মিনী মোসাম্মৎ শামীমা আকতার।
উৎসবের আমেজ ছড়িয়ে দিতে আয়োজনে সংগীত, নৃত্য, কবিতা আবৃতি, একক ও দপ্ততিদের ক্রীড়া প্রতিযোগীতাসহ র্যাফেল ড্র ছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট প্রকৌশলী সেখ মো. আলাউদ্দীনের সহধর্মিনী শাহানাজ পারভীন এবং সমিতির সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. লিয়াকত হোসেন বড়ভূইয়ার সহধর্মিনী পারভীন হোসেন। এ সময় সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সদস্য সপরিবারে অংশ নেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করে এবং নতুন প্রজন্মের কাছে বাঙালির চিরায়ত সংস্কৃতিকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
- বিষয় :
- পহেলা বৈশাখ
- বাংলা নববর্ষ
