ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংশ্লিষ্টদের সেবকের ভূমিকায় থাকার নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর

সংশ্লিষ্টদের সেবকের ভূমিকায় থাকার নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর
×

সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শনকালে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৬:১৭

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবকের ভূমিকায় থাকতে হবে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং কল সেন্টার ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষ। তাদের সেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ও মানবিক হতে হবে।

ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে। সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে তিনি দীর্ঘসূত্রতা পরিহারের ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করা, সময়মতো অফিস ত্যাগ এবং দপ্তরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশও দেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

×