ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংসদে পানিসম্পদ মন্ত্রী

বর্তমান ছাত্র রাজনীতি নতুন প্রজন্ম পছন্দ করছে না

বর্তমান ছাত্র রাজনীতি নতুন প্রজন্ম পছন্দ করছে না
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ২১:৩৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ২১:৩৮

বর্তমান ছাত্র রাজনীতি নিয়ে সংসদে আলোচনার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের যে ছাত্ররাজনীতি চলছে, তা নিয়ে সংসদে গভীর আলোচনা তুলে ধরা প্রয়োজন। কারণ, এখনো যে ছাত্ররাজনীতি; গত দুই-তিনদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে, এ প্রজন্ম তা পছন্দ করে না।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি, অস্ত্র, রামদা, হকিস্টিক নিয়ে.. পাঁচ আগস্টের পর সেই ছাত্ররাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে..। জ্বালানি সংকটের মতই ছাত্ররাজনীতি নিয়েও সংসদে আলোচনা করে পদক্ষেপ নেওয়া যেতে পারে।

সর্বশেষ সংসদ নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়েছে দাবি করে পানিসম্পদ মন্ত্রী বলেন, এত টাকার ছড়াছড়ি কোথা হতে আসলো বুঝতে পারি নাই। ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে। গত দেড়বছরে ইসলামি ব্যাংক নিয়ে যদি তদন্ত করি, হয়তোবা পাওয়া যাবে এ টাকাগুলো কোত্থেকে এসেছে। কারণ, নির্বাচনী আচরণবিধিতে থাকবে আপনি কত টাকা খরচ করতে পারবেন। আর মাঠে গিয়ে দেখা যাবে কত টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন

×