ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৯৪ ফ্লাইটে ৩৬১৫৬ হজযাত্রী সৌদিতে গেছেন

৯৪ ফ্লাইটে ৩৬১৫৬ হজযাত্রী সৌদিতে গেছেন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০১:০১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ | ০১:০৮

৯৪টি ফ্লাইটের মাধ্যমে গতকাল সোমবার পর্যন্ত মোট ৩৬ হাজার ১৫৬ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে গেছেন। বিমানসহ দেশী–বিদেশী ৩টি এয়ারলাইন্সের মাধ্যমে এসব যাত্রীরা সৌদিতে পৌছেন। অবশিষ্ট ৪২ হাজার ১৪১ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরবে যাবেন বলে এ তথ্য নিশ্চিত করেছে রাজধানীর আশকোনা হজ অফিস।

হজ অফিসের কর্মকর্তারা জানান, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর পবিত্র হজ পালনের কথা। তাদের মধ্যে ৪ হাজার ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৮৭৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। হজ ফ্লাইট শুরু হয় ১৮ এপ্রিল। 

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, এবার হজ ফ্লাইট শুরুর আগেই সৌদি দূতাবাস থেকে মোট ৭৮ হাজার ২৯৬ জন হজযাত্রীকে হজের ভিসা দেয়া হয়েছে। আগামী ২৬শে মে সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন

×