ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাইকোর্টের রুল

হামের প্রকোপ রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়

হামের প্রকোপ রোধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

সারাদেশে হামের প্রকোপে শিশুমৃত্যু রোধে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার এ রুল জারি করেন। গতকাল সোমবার বিষয়টি জানা যায়।

এর আগে ২ এপ্রিল রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা। তিনি সাংবাদিকদের জানান, আদালত হামের প্রকোপে শিশুমৃত্যু রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। হামের টিকার সরবরাহ পর্যাপ্ত রাখতে বলেছেন। এ ছাড়া তদন্ত কমিটি হলে সে বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ইপিআই পরিচালক, আইইডিসিআরের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে ২৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
সর্বশেষ তথ্যমতে, দেশের ৬১টি জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙামাটি জেলায় এখনও এই রোগের সংক্রমণ শনাক্ত হয়নি।

আরও পড়ুন

×