ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার পেল যশোরে শুভেচ্ছা জানানো শিশু

প্রধানমন্ত্রীর উপহার পেল যশোরে শুভেচ্ছা জানানো শিশু
×

যশোরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো শিশু আন নাসরের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার -পিআইডি

 যশোর অফিস

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৯:২৩

| প্রিন্ট সংস্করণ

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরের পরিবারের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এই উপহারসামগ্রী হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে আন নাসরের বাড়িতে গিয়ে এই উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব উপহার শিশুটির পরিবারের হাতে তুলে দেন।
জানা যায়, গত সোমবার যশোরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন দুপুরে তিনি ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে শিশু আন নাসরকে নিয়ে তার মা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য দাঁড়িয়েছিলেন। সে সময় ফুল হাতে শিশু আন নাসরকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান। তিনি তাদের সঙ্গে ছবি তোলেন এবং কিছু সময় কাটান। 
শিশুটির মা আফরোজ খানম নীলিমা প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, এই অনুভূতি প্রকাশ করার মতো না।

আরও পড়ুন

×