সাংবাদিকদের নজরুল ইসলাম খান
স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা
নজরুল ইসলাম খান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:৪৭
| প্রিন্ট সংস্করণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না। আইন অমান্য করে কেউ রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম পরিচালিত করলে বিএনপি নয়–আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। তিনি বলেন, পতিত স্বৈরাচারের মতো আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া যাবে।
গতকাল শনিবার জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি শুধু জনগণের কাছে পতিত আওয়ামী লীগের অপকর্মগুলো তুলে ধরতে পারে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো সুমন ভূঁইয়া প্রমুখ।
- বিষয় :
- নজরুল ইসলাম খান
