ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কালবৈশাখী ও ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা

কালবৈশাখী ও ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:৪৮

| প্রিন্ট সংস্করণ

ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে এসব অঞ্চলের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাশাপাশি চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

গতকাল শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, চার বিভাগের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে। অতিভারী বৃষ্টির কারণে নগর এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে এবং পাহাড়ি অঞ্চলে মাটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
গতকাল শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের প্রায় সব বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১৬৮ মিলিমিটার। এ ছাড়া সিলেটে ৮৬ মিলিমিটার এবং রংপুরে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থায় নিম্নাঞ্চল ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

×