ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দুদকের মামলায় বিডিনিউজের প্রধান সম্পাদকের আগাম জামিন

দুদকের মামলায় বিডিনিউজের প্রধান সম্পাদকের আগাম জামিন
×
×

তৌফিক ইমরোজ খালিদী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০ | ০৪:৪০

দুদকের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টে হাজির হয়ে তিনি আগাম জামিন চাইলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

‘অবৈধভাবে’ সম্পদ অর্জনের অভিযোগে গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে রাজধানী সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, ড. মমতাজ উদ্দিন মেহেদী ও ব্যারিস্টার মাহবুব শফিক। জামিনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

মামলায় বলা হয়েছে, কোন ধরনের বৈধ উপার্জন ছাড়াই তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। ‘ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে’ তিনি এই অর্থ অর্জন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 

আরও পড়ুন

×