ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বর্ষপূর্তি উৎসব উদযাপন পর্ষদ গঠিত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ২১:৩৬
আগামী ডিসেম্বর মাসে জমকালো আয়োজনে ১৭৫তম বর্ষপূর্তি উৎসব করতে যাচ্ছে ফরিদপুর উচ্চ বিদ্যালয়। দক্ষিণবঙ্গের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটির বর্ণাঢ্য উৎসবটি সফল করতে গঠিত হয়েছে উদযাপন পর্ষদ, উপদেষ্টা পর্ষদ ও সমন্বয়ক পর্ষদ।
সম্প্রতি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১৭৫তম বর্ষপূর্তি উৎসব উদযাপনে পঞ্চম প্রস্তুতি সভায় উদযাপন পর্ষদ চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান সব প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে গঠিত সমন্বয়ক পর্ষদের প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন। ১৯৫৪ সালের এসএসসি ব্যাচ থেকে ৩০টিরও বেশি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত উপদেষ্টা পর্ষদের প্রধান উপদেষ্টা ও সিনিয়র উপদেষ্টা নির্বাচিত হয়েছেন যথাক্রমে অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও বীর মুক্তিযোদ্ধা খলিফা কামাল উদ্দীন।
আর উদযাপন পর্ষদে নেতৃত্ব দেবেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান ও সদস্য সচিব আবদুল আওয়াল নান্না। ৫০টিরও বেশি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ পর্ষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শাব্বির হোসেন মনিকে। যুগ্ম আহ্বায়করা হচ্ছেন- কাজী যোবায়দুল হক টুলু, এস এম শামীম হাসান, সৈয়দ মান্নাফ হোসেন খসরু, মো. আমীর হোসেন সাগর, মাহফুজুর রহমান মবিন, মোস্তফা আরেফী, মাহবুবুর রহমান সোহেল, অশোকেশ রায়, শোয়েবুল ইসলাম, মো. শেখ আব্দুল জলিল, দিদারুল হক টিটু খান, শাহীন হক, মুহাম্মদ শামীম হোসেন ও এস এম হোসেন তনু। এছাড়া যুগ্ম আহ্বায়কদের নেতৃত্বে গঠিত ১৪টি উপ-পর্ষদ দুদিনের বর্ণাঢ্য উৎসবের নানা আয়োজন পরিচালনা করবেন।
- বিষয় :
- শিক্ষা
- ফরিদপুর
- বর্ষপূর্তি
