ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কোরবানির পরে সাতদিন চামড়া পরিবহন হবে না: বাণিজ্যমন্ত্রী

কোরবানির পরে সাতদিন চামড়া পরিবহন হবে না: বাণিজ্যমন্ত্রী
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৬:০৪ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৬:১১

কোরবানির পরবর্তী সাতদিন সারা দেশ থেকে ঢাকায় কোন চামড়া প্রবেশ করবে না। এবারো চামড়া সংরক্ষণের বিসিকের মাধ্যমে বিনামূল্যে লবণ দেবে সরকার। প্রতিটি এলাকায় ব্যবসায়ী ও মসজিদ মাদ্রাসায় চামড়া সংরক্ষণ হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। এর আগে বানিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের অধিবেশন হয়।

এ সময় মন্ত্রী বলেন, আগামী কোরবানি ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয় সেজন্য আমরা ডিসিদের নির্দেশনা দিয়েছি। প্রতিটি জেলা এবং উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদ্রাসার লোকদের ডেকে এনে প্রশিক্ষণ দেবেন। তারা কোবানির পরে চামড়া সংরক্ষণ করবেন। আমরা সরকারি খরচে বিসিকের মাধ্যমে প্রতিটা জায়গায় বিনামূল্যে লবণ পৌঁছে দিব। ওইসব জায়গায় চামড়ায় লবণ মাখানো হবে এবং কোরবানী ঈদের পরবর্তী সাতদিন কোন ট্রাকে চামড়া উঠবে না। 

তিনি আরো বলেন, ঈদের সঙ্গে সঙ্গে চামড়াগুলো ঢাকায় চলে আসলে সেটি একটি আলাদা লোড তৈরি করে। আমরা সেটা করবো না। একটা চামড়াও নষ্ঠ হতে দেব না। আমরা দেখেছি, আগে চামড়ার দাম না পেয়ে অনেকে ক্ষোভে চামড়া মাটিতে পুঁতে রেখেছে বা ফেলে দিয়েছে। এমন পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। 

জেলা এবং উপজেলা পর্যায়ে থেকে চামড়া ছাড়ানো এবং সংরক্ষণের প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম চালানো হবে। 
 

আরও পড়ুন

×