হাম-রুবেলাসহ ১০ টিকার নতুন চালান দেশে
বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে টিকার নতুন চালান গ্রহণ করেন। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৭:১৫ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৭:২৪
হাম-রুবেলা, ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা এসে পৌঁছায়।
বিমানবন্দরে উপস্থিত থেকে চালানটি গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও নতুন চালানে রয়েছে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকা।
চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা এসেছে এবং ভবিষ্যতে টিকার কোনো সংকট হবে না।
তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে এনে সরকার একটি রেকর্ড গড়েছে। আগামী ১০ মের মধ্যে হামসহ আরও ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।
