ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শিক্ষা কারিকুলামে ‘শাপলা গণহত্যা’ অন্তর্ভুক্তির দাবি মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশনের

শিক্ষা কারিকুলামে ‘শাপলা গণহত্যা’ অন্তর্ভুক্তির দাবি মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশনের
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ২১:০৩ | আপডেট: ০৭ মে ২০২৬ | ২২:৩৬

আওয়ামী শাসনামলে ‘গণহত্যার বিচার’ ও শিক্ষা কারিকুলামে ‘শাপলা গণহত্যা’ অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন নেতারা।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত শিক্ষা কারিকুলামে ‘শাপলা গণহত্যা’র ঘটনা অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনার থেকে এ দাবি জানানো হয়। মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ এ সেমিনার আয়োজন করে।

বক্তব্যে তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের আমলে সংঘটিত শাপলা চত্বর গণহত্যা, সারাদেশে গুম-খুন, ২৪-এর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ডের বিচার এবং জাতীয় শিক্ষা কারিকুলামে শাপলা গণহত্যার সঠিক ইতিহাস অন্তর্ভুক্তির দাবি জানাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা রাশেদ খান।

এতে সভাপতিত্ব করেন মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মাহমুদুল হক হাফিজ্জী। এসময় বক্তব্য দেন, জমিয়তের মুফতী তোফাজ্জল তহক আজিজ, হেফাজত ইসলাম বাংলাদেশ মুফতি আব্দুল কাইয়ুম সোবহানি, লেখক মাওলানা সায়মুম সাদি, চকবাজার শাহি মসজিদের ইমাম মুফতী রহমতুল্লাহ আরাবী, বাইতুল মোকাররম ইমাম মুফতি মিজানুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রচার সম্পাদক মাওলানা ইমরানুল বারি সিরাজী, ইসলামবাগ বড় মাদ্রাসা প্রিন্সিপাল মুফতী আব্দুল কাইয়ুম, সবার খবর পত্রিকা সম্পাদক মুফতী আব্দুল গাফফার, চকবাজার বড় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতী আজহারুল ইসলাম আশরাফী প্রমুখ।

আরও পড়ুন

×