ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাদ্রাসা শিক্ষকদের বদলির নীতিমালা অনুমোদন

মাদ্রাসা শিক্ষকদের বদলির নীতিমালা অনুমোদন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ২৩:০৭

দেশের এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের জন্য বদলির সুযোগ চালু করতে নীতিমালায় অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে স্কুল-কলেজ শিক্ষকদের পর এবার মাদ্রাসা শিক্ষকরাও নির্ধারিত নীতিমালার আওতায় বদলির সুযোগ পাবেন। 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ নীতিমালার অনুমোদন দেয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি ও ব্যক্তিগত সমস্যার কথা বিবেচনায় নিয়ে বদলি প্রক্রিয়াকে সহজ ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে মেমিস সফটওয়্যার ব্যবহার করার চিন্তা করা হলেও প্রয়োজন হলে নতুন সফটওয়্যার তৈরি করা হতে পারে।

নীতিমালা অনুযায়ী, দেশের এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকরা কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। তবে বদলির জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির অনুমোদন বাধ্যতামূলক থাকবে। 

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ নীতিমালা বাস্তবায়িত হলে মাদ্রাসা শিক্ষকদের কর্মস্থলজনিত নানা সমস্যার সমাধান সহজ হবে এবং শিক্ষা ব্যবস্থায় আরও গতিশীলতা আসবে।

আরও পড়ুন

×