ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে লিমন ও বৃষ্টি হত্যা

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে আসছে আজ

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডিগ্রি দিল বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রে নিহত  বৃষ্টির মরদেহ দেশে আসছে আজ
×

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৯:০৮ | আপডেট: ০৯ মে ২০২৬ | ১১:৫৭

| প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আজ দেশে পৌঁছাবে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এতে জানানো হয়, দুবাই হয়ে আজ সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি দেশের উদ্দেশে পাঠানো হয়। মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল থোয়িং এই প্রক্রিয়া তদারক করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। এরপর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দ্রুততম সময়ে আইনি প্রক্রিয়া শেষ করে। গত বুধবার টাম্পা বে এরিয়া মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা 
যুক্তরাষ্ট্রে নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। গতকাল বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মায়ামির বাংলাদেশ কনস‍্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত হয়ে লিমন ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন। 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী আয়োজিত ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় আট হাজার শিক্ষার্থীর সঙ্গে এই দুই শিক্ষার্থীকেও ডিগ্রি দেওয়া হয়। লিমন ও বৃষ্টির স্মরণে সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ ছাড়া শুক্রবার সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে দুটি খালি চেয়ার নির্ধারিত পোশাকে (রেগালিয়া) সজ্জিত করে রাখা হয়। এ বছর ৩৯৩ জন ডক্টরাল ডিগ্রিধারীর তালিকায় এই দুজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

আরও পড়ুন

×