ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রাথমিকে শিক্ষক নিয়োগ

প্রাথমিকে নির্বাচিত প্রার্থীদের কাগজপত্র ও পূর্ব কার্যকলাপ যাচাইয়ের নির্দেশ

প্রাথমিকে নির্বাচিত প্রার্থীদের কাগজপত্র ও পূর্ব কার্যকলাপ যাচাইয়ের নির্দেশ
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৬:৫২ | আপডেট: ১০ মে ২০২৬ | ১৬:৫২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশি তদন্তের মাধ্যমে তাদের পূর্ব কার্যকলাপ যাচাই করতে হবে। পাশাপাশি প্রার্থীদের জমা দেওয়া শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতাও যাচাই করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
 

আরও পড়ুন

×