ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ২০:২৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আরও তিনজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তরা হলেন- আইনজীবী মো. মাগফুর রহমান শেখ, মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলাম। 

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 

এতে বলা হয়, মাগফুর রহমান শেখকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় এবং মোহাম্মদ অলি মিয়া ও ব্যারিস্টার রাফিউল ইসলামকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো।

এর আগে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৯ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মার্জিনা রায়হান মদিনা ও জহিরুল আমিনকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয় সরকার। বর্তমানে প্রসিকিউশন টিমে ১৯ জন সদস্য রয়েছেন। 

আরও পড়ুন

×