পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন
অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ ও ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ২০:২৩
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
আজ বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভায় সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সপ্তাহ ২০২৬ এর শেষ দিন বুধবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন। অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক আলী হোসেন ফকিরের কাছে উপস্থাপন করবেন।
- বিষয় :
- বাংলাদেশ পুলিশ
- কমিটি গঠন
