ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রথম দিন পড়ল ১৭৭১ ভোট

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রথম দিন পড়ল ১৭৭১ ভোট
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৮:৪৩ | আপডেট: ১৪ মে ২০২৬ | ১১:২৯

| প্রিন্ট সংস্করণ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনের প্রথম দিন গতকাল বুধবার এক হাজার ৭৭১ ভোটার ভোট দিয়েছেন। সমিতির অডিটোরিয়ামে সকাল ১০টার দিকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

দুদিনব্যাপী এ নির্বাচনের শেষ দিন আজ বৃহস্পতিবার। এতে ১৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন। এবারের ভোটার ১১ হাজার ৯৭ আইনজীবী। 
প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার তা প্রায় দুই বছরের মাথায় হচ্ছে। 

এবারের নির্বাচনে অংশ নিয়েছে তিনটি প্যানেল। সেগুলো হলো– বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য 
প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল। আওয়ামী লীগ সমর্থক ৪২ জন মনোনয়নপত্র জমা দিলেও সেগুলো বাতিল 
করা হয়। 

আরও পড়ুন

×