ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ হলে কমিটি দিল জাতীয় ছাত্রশক্তি
লোগো
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ২১:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি আবাসিক হলে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। তাদেরকে ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সুপারিশ করেন সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ।
ঘোষিত কমিটিগুলোর মধ্যে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের আহ্বায়ক করা হয়েছে সাইদুর রহমান শাহিদকে এবং সদস্যসচিব সাঈদ আফ্রিদীকে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের আহ্বায়ক হয়েছেন আল মেহরাজ শাহরিয়ার মিথুন এবং সদস্যসচিব নাজিমুদ্দিন সাঈফ। মাস্টারদা সূর্যসেন হল সংসদের আহ্বায়ক করা হয়েছে সাকিবুল হাসানকে এবং সদস্যসচিব মো. আরমানুল ইসলামকে।
এছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের আহ্বায়ক হয়েছেন শাহরিয়ার ইয়ামিন এবং সদস্যসচিব মুশফিক হাসান। বিজয় একাত্তর হল সংসদের আহ্বায়ক করা হয়েছে আমিনুল ইসলামকে এবং সদস্যসচিব সর্দার তানভীর বিন নজরুলকে। অমর একুশে হল সংসদের আহ্বায়ক হয়েছেন রুবায়েত হাসান রিমন এবং সদস্যসচিব দিনাত হক।
সংগঠনটির পাঠানো স্মারকে বলা হয়, আগামী এক বছরের জন্য এসব আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাতীয় ছাত্রশক্তি
