ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আমিনবাজার-নবীনগর এলাকায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা 

আমিনবাজার-নবীনগর এলাকায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা 
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১২:৫৭

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত সাভার ও আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ১১টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত ১৮ ঘণ্টা আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন ও কলমা এলাকা। এ ছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। 

আরও পড়ুন

×