ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ কারাগারে

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ কারাগারে
×

ট্রাইব্যুনালে হাজির করা হয় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদকে। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৪:৫৫

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আবেদন করেন। 

শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড থেকে তাকে আটক করে পুলিশ। পরে রোববার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। এর মধ্যে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন

×