ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এফএলজেএফের সভাপতি তরিকুল, সম্পাদক জাহিদ

এফএলজেএফের সভাপতি তরিকুল, সম্পাদক জাহিদ
×

তরিকুল ইসলাম সুমন ও জাহিদুর রহমান

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ০৬:৪২

মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) ২০২৬-২৮ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আমার বাঙলার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম সুমন সভাপতি এবং সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

গত শনিবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহসীনুল করিম লেবু এই নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান ও কমিটির সদস্য আবু আলী।

কমিটির অন্যরা হলেন– সহসভাপতি মোহম্মদ নঈমুদ্দীন (রাইজিংবিডি), যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী (আলোকিত স্বদেশ), অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক শওকত আলী (দেশ রূপান্তর) ও দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন (আমার দেশ)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত চারজন হলেন– জলিল মুন্না রায়হান (ইত্তেফাক), কাওসার আজম (নয়াদিগন্ত), নাসির উদ্দিন (বাংলাদেশ টেলিভিশন) ও শাহাদাৎ হোসেন বিপ্লব (বিজনেস স্ট্যান্ডার্ড)। 

আরও পড়ুন

×