সংবাদপত্র সেবী মো. হারুন-অর-রশিদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ
মরহুম মো. হারুন- অর-রশিদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৬:২৯
সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এম রহমান নিউজ এজেন্সির মালিক মরহুম মো. হারুন- অর-রশিদ-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি আমখান আইয়ুব খান ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হারুন ভাই ছিলেন সারাদেশের সংবাদপত্র জগতের একজন আলোকিত মানুষ। দীর্ঘ কর্মজীবনে তিনি সংবাদপত্র এজেন্টদের অধিকার আদায় ও শিল্পের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার সততা, দূরদর্শিতা ও সংগঠনপ্রীতির জন্য সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় ও বিভাগীয় সারা দেশের নেতারা আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করেছেন। সংগঠনের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়েছে।
- বিষয় :
- সংবাদপত্র
