ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্রামীণ ব্যাংকের সুদহার কেন বাণিজ্যিক ব্যাংকের মত হবে না: হাইকোর্টের রুল

গ্রামীণ ব্যাংকের সুদহার কেন বাণিজ্যিক ব্যাংকের মত হবে না: হাইকোর্টের রুল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২০:০৬ | আপডেট: ১৮ মে ২০২৬ | ২০:৩৭

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার দেশের অন্য বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জিয়াউল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান ও ব্যারিস্টার ফাতেমা চৌধুরী।

গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি ড. মুহাম্মদ ইউনূসকেও এ মামলায় বিবাদী করা হয়েছে। রুলে গ্রামীণ বাংলাদেশের ভূমিহীন ঋণগ্রহীতাদের জন্য প্রবর্তিত মাইক্রোক্রেডিট কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংক যে সুদের হার আরোপ করে, যা নির্ধারিত ব্যাংকসমূহের সুদের হারের তুলনায় অত্যন্ত বেশি ও শোষণমূলক। তাই সেই সুদের হার কমানোর জন্য ব্যাংকিং কোম্পানি/আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে কেন নির্দেশ প্রদান করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। 

গত সপ্তাহে এই রিট আবেদনটি দায়ের করা হয়। রিট আবেদনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি ও বর্তমান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি ইউনূসের বিরুদ্ধে ‘কর ফাঁকির চেষ্টা ও ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগও আনা হয়েছে এ রিট মামলায়। রিটকারী তার আবেদনে রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, উচ্চ সুদের কারণে ঋণগ্রহীতারা নিঃস্ব হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে ড. ইউনূসকে ‘রক্তচোষা’ বলতেন। 

আরও পড়ুন

×