ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাম পরিবর্তনে ২৩ বিশিষ্ট নাগরিকের নিন্দা

শহীদ তাজউদ্দীন পার্ক

নাম পরিবর্তনে ২৩ বিশিষ্ট নাগরিকের নিন্দা
×

শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৮:৪১ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১০:২৬

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর গুলশানের শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের নাম বদলের তীব্র সমালোচনা করেছেন ২৩ বিশিষ্ট নাগরিক। যৌথ বিবৃতিতে তারা বলেছেন, এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি অবজ্ঞা করা হয়েছে। অবিলম্বে তাজউদ্দীনের নাম পুনর্বহালের দাবি জানান তারা। 

সোমবার যৌথ বিবৃতিতে বিশিষ্ট নাগরিকরা বলেন, ২০২০ সালে গুলশান পার্কটির নামকরণ করা হয় শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক। এই নাম বদল করে গুলশান সেন্ট্রাল পার্ক ও ক্রীড়া চক্র নামকরণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), যা তাদের এখতিয়ারবহির্ভূত। সর্বজনশ্রদ্ধেয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম পরিবর্তন করে তাঁকে অসম্মান করার অধিকার রাজউক বা অন্য কোনো কর্তৃপক্ষের নেই। এটা মুক্তিযুদ্ধের প্রতি অবজ্ঞারই বহিঃপ্রকাশ।

বিবৃতিতে সই করেছেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, উন্নয়নকর্মী খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাংবাদিক আবু সাঈদ খান, জেড আই খান পান্না, ব্যারিস্টার সারা হোসেন, উন্নয়নকর্মী শামসুল হুদা, রাজনীতিবিদ সুব্রত চৌধুরী, মানবাধিকারকর্মী নূর খান লিটন, লেখক রেহেনুমা আহমেদ, পাভেল পার্থ প্রমুখ।

আরও পড়ুন

×