ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেমিনারে তথ্যমন্ত্রী

গণমাধ্যম কমিশন গঠনে সরকার সিদ্ধান্ত চাপিয়ে দেবে না

গণমাধ্যম কমিশন গঠনে সরকার সিদ্ধান্ত চাপিয়ে দেবে না
×

জহির উদ্দিন স্বপন

 বাসস

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৮:৫৪ | আপডেট: ২১ মে ২০২৬ | ১১:৫২

| প্রিন্ট সংস্করণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। এ পর্যন্ত অর্জিত সব ধরনের আলোচনা, প্রস্তাবনা ও ডকুমেন্টকে ধারণ করেই সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় এবং বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের অন্যতম প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

তথ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি সরকারপ্রধানের সঙ্গেও সংবাদপত্রের মালিক সমিতি এবং সম্পাদক পরিষদের জ্যেষ্ঠ নেতাদের এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যম কমিশন ও তথ্য কমিশন-সংক্রান্ত যত কাজ করা হয়েছে, সেগুলোকেই প্রথমে আমাদের ভবিষ্যৎ কর্মের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করছি। সেটাকে হাতে নিয়েই একটা পরামর্শ কমিটি গঠন করা হবে। এ পরামর্শ কমিটির সুপারিশ পাওয়ার পর সংশ্লিষ্ট সব অংশীজন, গণমাধ্যম অ্যাসোসিয়েশন এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে আবারও আলোচনা করা হবে।’

আরও পড়ুন

×