ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন 

জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন 
×

বাকুতে জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম অধিবেশন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৫:১৭ | আপডেট: ২২ মে ২০২৬ | ১৫:২১

আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরামের ১৩তম অধিবেশনের চতুর্থ দিন বুধবার বাংলাদেশ ভিত্তিক সংগঠন ‌‘ওয়ার্ল্ড লিংকআপ’ তাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করেছে। অধিবেশনস্থলের আরবান সিনেমা প্লেসে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। ওয়ার্ল্ড লিংকআপের কো-অর্ডিনেটর (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ফাইজা ফারহার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ওয়ার্ল্ড লিংকআপের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ তাদের উদ্ভাবিত ‘ওয়েস্ট টু ওয়েলথ: বিল্ডিং রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ’ শীর্ষক চলচ্চিত্রটি উপস্থাপন করেন, যা জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়। প্রদর্শনীতে জাতিসংঘের হিউম্যান স্যাটেলমেন্টস চিফ দিয়াগো অনেস্টিয়া ভি, ইউরোপিয়ান কমিশনের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের হেড অব ইউনিট টম ডি গ্রোয়েব উপস্থিত ছিলেন। 

চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে, কীভাবে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানুষের বাড়ি থেকে ময়লা নিয়ে তাদের ময়লার জন্য পেমেন্ট করার আইডিয়াটা বিশ্বে নতুন। ইউএন হ্যাবিট্যাট এ কারণেই এই আইডিয়াটি বিশ্বব্যাপী প্রমোট করার জন্য সিলেক্ট করেছে। মুভি প্রদর্শনীর পর অংশগ্রহণকারী দেশগুলো এই মডেলের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। 

ওয়ার্ল্ড আরবান ফোরামে ওয়ার্ল্ড লিংকআপের সাত সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা

অধিবেশনে গ্রিস, সৌদি আরবসহ পাঁচ দেশের মেয়র ও দুই দেশের মন্ত্রীসহ জাতিসংঘ, ইউরোপিয়ান কমিশন, এডিবিসহ বিভিন্ন অর্গানাইজেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা দর্শক সারিতে ছিলেন।

১৭ মে থেকে শুরু হওয়া ছয়দিনব্যাপী এই অধিবেশন ২২ মে শেষ হবে। বাংলাদেশের ওয়ার্ল্ড লিংকআপ থেকে সাত সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন মাসুম বিল্লাহ, আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান ও মারুফ বিল্লাহ। 

আরও পড়ুন

×