ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
×

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৬:৩৮

গত রোববার রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারী যে ছেলে যুগ্ম সচিব তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আজ বুধবার সমকালকে বলেন, ‘অবশ্যই বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আইন অনুযায়ী যা করণীয়, সেটাই করা হবে।’

তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যুগ্মসচিব ড. এ. কে. এম. আনিসুর রহমান এখন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের পর তাঁর সন্তানদের অবহেলার বিষয়টি গণমাধ্যমে এসেছে। নূর জাহান বেগম নামের এই নারীর এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন। 

যুগ্মসচিব আনিসুর রহমানের সঙ্গে কথা বলতে তাঁর ফোনে কয়েকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

আরও পড়ুন

×