১৭ বছরে পদার্পণ করল মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২২:৫০
১৭ বছরে পদার্পণ করেছে দেশের অটোমোবাইল সার্ভিস খাতের প্রতিষ্ঠান মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড। ২০১০ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি গত এক দশকেরও বেশি সময়ে গ্রাহক আস্থা, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত সেবা প্রধান করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রাহক, অংশীদার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
শুরু থেকেই মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড গাড়ির নিয়মিত মেইনটেন্যান্স থেকে শুরু করে রিপেয়ার, ডেন্টিং-পেইন্টিং, বডি ওয়ার্ক, স্পেয়ার পার্টস সাপোর্ট এবং ডিজিটাল ভেহিকেল ট্র্যাকিং—সব ধরনের সেবা এখন প্রতিষ্ঠানটির আওতায় রয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাহিদ করিম চৌধুরী বলেন, দীর্ঘ এই যাত্রায় গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই তাদের সবচেয়ে বড় অর্জন। তিনি জানান, সাফল্যকে গন্তব্য নয় বরং ধারাবাহিক একটি প্রক্রিয়া হিসেবে দেখেই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
ব্যবস্থাপনা পরিচালক ইছমাইল করিম চৌধুরী বলেন, গ্রাহক, সহকর্মী ও অংশীদারদের সম্মিলিত সহযোগিতাই এই অগ্রযাত্রার শক্তি। তাদের আস্থার কারণেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে উন্নতি করতে পেরেছে।
নির্বাহী পরিচালক মাছউদ করিম চৌধুরী বলেন, মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও দায়বদ্ধতাই প্রতিষ্ঠানকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ভবিষ্যতেও সেবার মান আরও উন্নত করার অঙ্গীকার করেন তিনি।
`নিরাপদ যাত্রার বিশ্বস্ত সঙ্গী' স্লোগানকে সামনে রেখে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেড আগামী দিনগুলোতেও আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- অটোমোবাইল
