ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন

৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৮:০৯

আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন। আজ রোববার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমে সভাপতিত্বে এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন। 

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী বৈঠককে আলোচনা হয়, সাধারণত বাজেট আলোচনার জন্য ৪০ ঘণ্টা সময় থাকবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে বৈঠক শুরু হবে। তবে প্রস্তাব করা হয়, ২৭ থেকে ৩০ জুন চারদিন সকাল এবং বিকেল-দুই বেলা বৈঠক হতে পারে। 

অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয় কার্য উপদেষ্টা কমিটি। বৈঠকে জানানো হয়, দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি ও অন্যান্য মন্ত্রীর জন্য তিন হাজার ৩৭টি প্রশ্ন জমা দিয়েছেন সংসদ সদস্যরা। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯৮টি। সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা ২৯৩টি নোটিশ পাওয়া গিয়েছে। 

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; এমপি গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফহুইপ মো. নাহিদ ইসলাম, নওশাদ জমির। 

বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশ নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আরও পড়ুন

×