নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় পেল আদ্-দ্বীন হাসপাতাল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৮:৪২
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় পেয়েছে রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মাইনুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। আগামী ৯ জুন বিকেল ৫টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে হবে। শুক্র ও শনিবার বন্ধের দিন থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে বক্তব্য দিতে পারেনি। এ কারণে তারা সময় বৃদ্ধির আবেদন করে। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের সময় বৃদ্ধি করা হয়েছে।’
- বিষয় :
- স্বাস্থ্য অধিদপ্তর
- নবজাতক
- মৃত্যু
- শোকজের জবাব
