পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আধুনিক ভ্যাকসিন সেন্টার উদ্বোধন
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৬:৩৩
পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি শাখার ভবন-১-এ একটি অত্যাধুনিক ভ্যাকসিন সেন্টার উদ্বোধন করা হয়েছে। 'পপুলার ভ্যাকসিনেশন সেন্টার' নামে এই নতুন টিকাদান কেন্দ্র দেশের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধিত এই সেন্টারে র্যাবিস, টিটেনাস, হেপাটাইটিস এ ও বি, এইচপিভি, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, মেনিনজাইটিস এবং রোটাভাইরাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় গাইডলাইন অনুসরণ করে সংরক্ষণ ও প্রদান করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে এসব ভ্যাকসিন সুলভমূল্যে সরবরাহ করা হবে, যা সহজ ও মানসম্মত টিকাদান সেবা নিশ্চিত করবে।
পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান ভ্যাকসিন সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের মানুষ আরও নিরাপদ, কার্যকর এবং সাশ্রয়ী ভ্যাকসিন সেবা পাবে, যা জনস্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
