ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিল ছিনতাইকারীরা

চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিল ছিনতাইকারীরা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৩:৫১

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন মাহিদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থী। গতকাল সোমবার দুপুরে বনানী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তাকে মারধরের পর ব্লেড দিয়ে আঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

আহতের বোন মার্জিয়া আক্তার জানান, মাহিদুল নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের কাজী মোমেনের ছেলে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে নরসিংদী থেকে ট্রেনে খিলক্ষেতে তার বোনের বাসায় বেড়াতে আসছিল। পথে বনানী রেলস্টেশন এলাকায় ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তাকে মারধর করে এবং ব্লেড দিয়ে তার বাম হাতে আঘাত করে। পরে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন

×