ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দুদকের মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন

দুদকের মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৫:৪২

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় জামিন পেয়েছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ গতকাল সোমবার তাঁর জামিন আবেদন গ্রহণ করেন।

এর ফলে আবুল বারকাতের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। তবে জামিন আবেদন মঞ্জুর করলেও একটি শর্ত জুড়ে দিয়েছেন আপিল বিভাগ। শর্ত অনুযায়ী, নিজের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে তাঁকে।

এর আগে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এননটেক্স গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়া এবং ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।

গত বছরের ১০ জুলাই ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারেই আছেন।

আরও পড়ুন

×