ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

সাবেক এমপি আনার হত্যা মামলায় শিমুলের জামিন স্থগিতে আপিল রাষ্ট্রপক্ষের

সাবেক এমপি আনার হত্যা মামলায় শিমুলের জামিন স্থগিতে আপিল রাষ্ট্রপক্ষের
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ২৩:৫৯

পশ্চিমবঙ্গের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারকে অপহরণ, হত্যার পরিকল্পনা এবং হত্যাকাণ্ডের মামলায় আসামি শিমুল ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি আতিকা হোসেনের গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। পাশাপাশি তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়।

এদিকে, হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

২০২৪ সালের ১৩ মে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলাটিতে ২০২৪ সালের ৫ জুন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়ের চরমপন্থি নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

×