আদ্-দ্বীন হাসপাতালের জবাব সন্তোষজনক নয়, ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৫:২১
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিশের জবাবকে সন্তোষজনক মনে করেনি সরকার। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় অস্পষ্ট তথ্য রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তিনি বলেন, ‘সবই অস্পষ্ট তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।’
মন্ত্রী জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘নবজাতকদের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত ও পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’