আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে জুনাইদ আহমেদ পলক
আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির হলেন জুনাইদ আহমেদ পলক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৬:২৩ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ১৬:২৫
আর্জেন্টিনার জার্সি গায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির হলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার প্রিজন ভ্যান থেকে নামার সময় সাবেক প্রতিমন্ত্রীর গায়ে আর্জেন্টিনার হালকা নীল-সাদা রঙের জার্সি দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিন বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার স্বাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য ছিল। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
- বিষয় :
- আর্জেন্টিনা
- জুনাইদ আহমেদ পলক
