ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটি চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটি চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৯:২৮ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ২১:০৫

নারী ক্ষমতায়নে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্প্রতি ‘হার এশিয়াটিক সার্কেল’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি। সোমবার রাজধানীর বনানীর ‘বাতিঘর আর্ট স্পেসে’এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মী, নেতৃত্বস্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধি অংশ নেন। প্রাণবন্ত আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে মুখর ছিল পুরো আয়োজন।

প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয় এ অনুষ্ঠানের মাধ্যমে। অংশগ্রহণকারীদের পরস্পরের সঙ্গে পরিচিত হতে ও নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে বিভিন্ন নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হয়। 

উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে এই প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে একটি অডিও-ভিজ্যুয়াল সেশনের মাধ্যমে প্ল্যাটফর্মটির লক্ষ্য ও উদ্দেশ্যের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের নারী কর্মীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভা ও সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরা হয়।

প্রতিষ্ঠানটির নারী কর্মীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। দক্ষতা বিনিময়, ক্যারিয়ার উন্নয়ন, সৃজনশীলতা, জীবনযাপন এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে আলোচনা হবে এই প্ল্যাটফর্মে। পাশাপাশি নারী কর্মীদের আইনি অধিকার, আর্থিক সচেতনতা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কার্যক্রমও আয়োজনের পরিকল্পনা রয়েছে। কর্মক্ষেত্রে সমতা এবং নারী পেশাজীবীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও খোলামেলা আলোচনা হবে এ প্ল্যাটফর্মে।

এই উদ্যোগ সম্পর্কে এশিয়াটিক থ্রিসিক্সটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্রিয়া সর্বজয়া বলেন, এটি কেবল যোগাযোগের একটি সাধারণ প্ল্যাটফর্ম নয়। এখানে আমরা আমাদের নারী কর্মীদের পেশাগত ও ব্যক্তিগত বিকাশের জন্য এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই, যা তাদের সৃজনশীলতা প্রকাশ এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে অনন্য ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×