সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি
সুপ্রিম কোর্ট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৩:৩৭ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৩:৪৬
সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে ৯ জুন হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ।
সাত আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করতে নির্দেশনা দিয়ে রায় দিয়েছিলেন হাইকোর্ট। গত বছর ওই রায়ের আলোকে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করে অর্ন্তর্বতী সরকার।
পৃথক সচিবালয় গঠিত হওয়ার পর জনবল নিয়োগসহ ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়। তবে বিএনপি সরকার ক্ষমতায় এসে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে। এরপর সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া গত ১৯ মে।
- বিষয় :
- সুপ্রিম কোর্ট
- হাইকোর্ট
- আপিল শুনানি
