পদ্মা রেলসেতুর পিলারের নিচের অস্থায়ী সড়কের মাটি সরিয়ে নেওয়া হয়েছে: মন্ত্রী
রেলমন্ত্রী শেখ রবিউল আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৯:১৯ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৯:২৭
পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের (উড়াল অংশ) পিলারের পাশে নির্মিত অস্থায়ী সড়কের মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চুরি হচ্ছে অভিযোগ তুলে সমালোচনা চলছে। সড়ক পরিবহন, রেল এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রবিউল আলম বলেন, ‘মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না। ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে প্রয়োজনে মাটি সরানো হয়েছিল।’
মন্ত্রী বলেন, প্রকল্পের কাজের অংশ হিসেবে, সড়ক নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন সরানো হয়নি। একটু উঁচু হওয়ায় ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। ফলে সার্বিক বিবেচনা ওটা সরানো হয়েছিল। অতিরিক্ত মাটি ছিল, বাঁধা তৈরি করার জন্য, কনস্ট্রাকশন কাজের সহায়ক হিসেবে। এখন আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওখানে গাছ লাগানো হবে।
- বিষয় :
- রেলমন্ত্রী
- পদ্মা সেতু
- শেখ রবিউল আলম
