ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পবিত্র আশুরা ২৬ জুন

পবিত্র আশুরা ২৬ জুন
×

ছবি: হিন্দুস্তান টাইমস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ২২:৪৬

দেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বুধবার পবিত্র মহররম মাস শুরু হচ্ছে। সেই হিসাবে ২৬ জুন (শুক্রবার) পালিত হবে পবিত্র আশুরা।

মহররম অর্থ সম্মানিত। হিজরি সনের প্রথম মাস মহররম। অন্যদিকে আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম।

হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। কারবালার এই শোকাবহ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে ১০ মহররম নানা গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় ঘটনা ঘটেছে। ধর্মপ্রাণ মুসলমানদের অনেকে ১০ মহররম রোজা রাখেন।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান। এই সভায় ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×