ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

সচিব হলেন দুই কর্মকর্তা

সচিব হলেন দুই কর্মকর্তা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৭:৫০

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আর সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেননকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে। এনএপিডির ডিজি পদটি সচিব পদমর্যাদার।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে এনএপিডির মহাপরিচালক (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলামকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।
 

আরও পড়ুন

×